নিশ্চিত পরাজয়ের ভয়ে সালমা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে জাতীয় পার্টির সালমা ইসলাম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন আসনটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।
আজ সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ এলাকায় সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন৷
সালমান এফ রহমান বলেন,  আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা ক্রমাগত প্রতিটি এলাকায় টহলরত অবস্থায় আছেন। এই অবস্থায় কোন ভোটারের উপর কোন ধরনের প্রভাব বিস্তার করা বাস্তবসম্মত নয়। সালমা ইসলাম মিথ্যা বলছেন।
আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, লাঙ্গল প্রতীকের প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। কেননা তিনি তার কোন ভোটারকে হুমকি দেয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি। তাছাড়া কোন দলের কোন প্রার্থীর বা সমর্থকরা তাকে হুমকি দিয়েছেন সেটাও নির্দিষ্ট করে বলেননি।
আজ বিকালে লাঙ্গল প্রতীকের প্রার্থী একটি বেসরকারী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তার ভোটারদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন৷
এসময় সালমান এফ রহমান ভোটারদের উদ্দেশ্যে আরোও বলেন, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের কোন অসুবিধা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সচেতন। তারা ভোট সুষ্ঠ করতে বদ্ধ পরিকর। সালমান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উক্তি যোগ করে বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেবো। আপনারা নিঃসংকোচে ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *