নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন কোস্ট্রাল শিপ ওনার্স এসোসিয়েশনের অফ বাংলাদেশ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির। মেহবুব কবির বলেন, শীত,বন্যা, নদী ভাঙ্গন, এমনকি করোনা কালীন সময়েও অসহায় মানুষের জন্য সব সময়ই পাশে থাকতে সাধ্যমত চেষ্টা করেছি। এখন দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা বিরাজমান থাকায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের একটি কম্বল শীত নিবারণে কাজে লাগবে।
নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও কাউসার খালাসীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,নারিশা ইউনিয়নের ইউপি সদস্য কবির হোসেন, মহিলা মেম্বার সূর্যবান বেগম, ফারুক হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা শওকত হোসেন, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুবুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
