নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় স্বদেশ সেবা নামে একটি ফার্মেসি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারী) বিকেলে উপজেলার মেঘুলা বাজারে আফছার প্লাজার নিচ তলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোকানটি উদ্বোধন করা হয়।
দোকানের ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির বলেন, আমদের একানে দেশি-বিদেশি সকল ধরনের ঔষধ পাওয়া যাবে। আমরা সুলভ মূল্য ঔষুধ বিক্রি করবো। উদ্বোধন উপলক্ষে ফার্মেসিতে ঔষুধ ক্রয় করলে ক্রেতাদের দেওয়া হবে ১০% ছাড়। এ সময় উপস্থিত ছিলেন কবির মৃধা কবির মাহমুদ,দেওয়ান মাহফুজুর রহমান,শাহদাত মোল্লাসহ দোকারে কর্মচারীবৃন্দ।
