নবাবগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষাবেক্ষণ মাস কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর মাস ২০২০ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহববতপুর এলাকায় মাঝিরকান্দা-বান্দুরা সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
অন্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা সহকারী প্রকৌশলী নিতাই চন্দ্র রায়, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, ইউপি সদস্য মো. দ্বীপক, ছিদ্দিকুর রহমানসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *