কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে কর্মহীন যুবক-যুবতীদের অনলাইন আউট সোর্সিং কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শাক্তা ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সালাহ উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া ও ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
