দুর্গাপূজা উপলক্ষে দোহার ও নবাবগঞ্জে পুলিশ সুপারের ভার্চুয়াল কনফারেন্স

স্টাফ রিপোর্টার:  আসন্ন দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করোনা প্রাদুর্ভাব স্বাভাবিক রাখতে ঢাকার দোহার ও নবাবগঞ্জে পূজা উদযাপন কমিটি ও পূজারী এবং পুলিশ প্রশাসনের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্স করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশের আয়োজনে দোহার ও নবাবগঞ্জ থানা প্রশাসনের কার্যালয়ে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ সভা করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালন করতে হবে। নিজে সুস্থ থাকতে এবং অন্যকে সুস্থ রাখতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। পুলিশ সুপার বলেন, প্রতিটি ম-পে পুলিশ প্রশাসনের মোবাইল নম্বর দেওয়া থাকবে। যে কোন সমস্যা হলে, কল দিলেই পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে। এমনকি নিরাপত্তা জোরদার করতে সর্বক্ষণ পুলিশ টহলে থাকবে। প্রতিমা নিরাপদে রাখতে বিদ্যুৎ যদি না থাকে তাহলে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ২০ জনের বেশি পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করতে হবে। এমনকি প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে করতে হবে।

এ সময় সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক বরুণ ভৌমিক নয়ন। নবাবগঞ্জ থেকে ভার্চুয়াল কনফারেন্সে আরও যুক্ত হোন দোহার সার্কেলের সহকারি পুলিশ সুপার জহিরুল ইসলাম। ভার্চুয়াল কনফারেন্সে নবাবগঞ্জ থানায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ ও দোহারে অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসিকুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুগ্ম সাধারন সম্পাদক অনুপম দত্ত নিপু, প্রচার সম্পাদক হরিপদ ঘোষ, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপুসহ দুই উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *