নবাবগঞ্জ কাঁচা বাজার স্থানান্তর, বসবে পাইলট মাঠে

মো. নাজমুল হোসেনঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত নবাবগঞ্জ কাঁচা বাজার অস্থায়ী ভাবে স্থানান্তর করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুরে বাজার কমিটির সাথে এক জরুরি বৈঠকে এমন সিন্ধান্ত নেয় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু নববাংলাকে জানান, নবাবগঞ্জ উপজেলা সদরে বাজারটি হওয়ায় এখানে লোক সমাগম বেশি হয়। ফলে বর্তমান করোনা ভাইরাস থেকে রক্ষার্তে এবং বিশেষজ্ঞদের মতে  সরকারের নির্দেশ সামাজিক দূরত্ব মানা একেবারেই অসম্ভব হয়ে পড়ছে। আজ আমি সকালে নিজে সরজমিনে বাজার পর্যবেক্ষণ করেছি। সেখানে পা ফেলানোর যায়গা নেই বললেই চলে। 

এমত অবস্থা ঢাকা-১ আসনের সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে কথা বলে এক জরুরি বৈঠকে কাচা বাজার অস্থায়ী  স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।  

তিনি আরও জানান, সোমবার সকাল  থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের  মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কাচা বাজার মূল বাজার থেকে স্থানান্তর হবে।  আমরা নবাবগঞ্জবাসীর সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এমন সিন্ধান্ত নিয়েছি। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার আহব্বান জানান তিনি।     
উল্লেখ্য ঐতিহ্যবাহী এই বাজারটিকে কেন্দ্র করে রাস্তার ফুটপাত সহ কাঁচা বাজারে জনসমাগমের সৃষ্টি হয়। এতে মারাত্বক  স্বাস্থ্য ঝুঁকি লক্ষ্য করা গিয়েছে। 

কাশিমপুর এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল রব জানান, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন নবাবগঞ্জবাসীকে করোনার প্রভাব থেকে মুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির লক্ষে  দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। প্রশাসনের পক্ষ হতে বাজার স্থানান্তরের সিদ্ধান্তকে আমরা সধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *