নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. আউয়াল নামে এক কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আউয়াল (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার বক্সনগর ইউনিয়নের চক বক্সনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বক্সনগর ইউপি সদস্য বেলায়েত হোসেন স্বাধীন জানান, আউয়ালের চক বক্সনগর এলাকার ইরি ধানের জমিতে পানি দেয়ার তিনটি মেশিন রয়েছে। রোববার সকালে জমিতে পানি দিতে পাম্প চালু করার জন্য যায়। কাজ করার সময়ে বৈদ্যুতিক তারের সঙ্গে শরীর জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা সংবাদ পেয়ে আউয়ালের নিথর দেহ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত আউয়ালের পরিবারের স্বজনরা থানায় এসেছিলেন। কোনো অভিযোগ না করায় অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মুজিবর রহমান বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ জানায়নি।

মৃত আউয়াল চক বক্সনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *