মো. ইয়াসিন মুনিফ: নববাংলার বিশেষ আয়োজন হিসেবে পবিত্র রমজান মাসজুড়ে চলমান ইসলামিক কুইজ সিরিজের ২৩তম পর্বের প্রতিশ্রুত বই উপহার পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচিত বিজয়ীর হাতে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুইজ–২৩ এ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নিয়মিত অংশগ্রহণ, সময়মতো উত্তর প্রদান এবং ধারাবাহিক সক্রিয়তার ভিত্তিতে একজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে।
সম্প্রতি সৌভাগ্যবান বিজয়ীর হাতে বইটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। তিনি এই উদ্যোগের জন্য নববাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
নববাংলা জানায়, রমজান স্পেশাল ইসলামিক কুইজের মূল উদ্দেশ্য ছিল পাঠকদের মাঝে ইসলামিক জ্ঞানচর্চা উৎসাহিত করা এবং ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা। আগামী দিনগুলোতেও নিয়মিত কুইজ ও আকর্ষণীয় পুরস্কারের আয়োজন থাকবে বলে তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, রমজানজুড়ে নববাংলার এই বিশেষ আয়োজন পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে এবং প্রতিদিন অসংখ্য অংশগ্রহণকারী কুইজে যুক্ত হচ্ছেন।
