এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পুকুর থেকে ৯০ বছর বয়সী জমিলা খাতুন(৯০) নামে ভারসাম্যহীন এক নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে ।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে ঐ নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত শ্রীনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত জমিলা খাতুন(৯০) উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও এলাকার মৃত হোসেন বেপারীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিলা খাতুন শারীরিক ভারসম্যহীন ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে বাড়ী থেকে থেকে বেরিয়ে যায় । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর ও মাইকিং করে তার সন্ধান করে সন্ধান পায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা জানান, মরদেহটির এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
