দোহারে হেরোইন ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার চরকুশাইচর এলাকা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) আলম বাবুর্চী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। এসময় পুলিশ তার বাড়ি থেকে ২০ কেজি গাজা ও ১৫’শ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে।সে ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

দোহার থানার ওসি তদন্ত মো. আরাফাত হোসেন বলেন, আলম দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। অভিযান চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রুব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *