স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের যথাযথ মর্যাদায় জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে সকল সরকারী ও আধা সরকারী অফিস ও ভবনে বর্নিল সাজে সাজানো ও সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা মিলনায়তনে শত পাউন্ডের একটি কেককাটা হয়। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেকটি কাটেন। এসময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, কেরানীগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নী, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ফারুক, ঢাকা জেলা আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও কালিন্দী ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হাসান রনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিআরডিপির উপকারভোগীদের মাঝে চেক বিতরন করা হয়।
