দোহারে বঙ্গবন্ধুর জন্মদিনে দুর্নীতি দমনের বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে। আজ (১৭ মার্চ) মঙ্গলবার দোহার উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির পক্ষ হতে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০০ টি গাছের চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি একলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অত্র কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাশেম, সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল খালেক, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারকী আজাদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *