নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়। মৃত জাহাঙ্গীর উপজেলার লটাখোলা গ্রামের সাবেক মেম্বার মৃত আমির উদ্দিনের ছোট ছেলে।
এব্যাপারে দোহার থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। পুলিশ গিয়ে ঘাতক গাড়িটি আটক করে। কিন্তু চালক পালিয়ে যায়। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
