দোহারের কাঠালীঘাটায় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কাঠালীঘাটা গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। সকল স্বাস্থবিধি মেনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মো. মাসুম মিয়া জার্মান থেকে ভার্চুয়াল মাধ্যমে টুর্ণামেন্টের উদ্বোধন করেন । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

টুর্নামেন্টকে বর্ণিল করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী পর্বে। কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করেন।

খেলায় আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার কাউন্সিলর আলমাছ উদ্দিন, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ আরও অনেকে।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ রাজিব এবং সঞ্চালনা করেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়ার কাঠালীঘাটা গ্রামের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের ভূমিকা এবং উদ্যোগী মনোভাবের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *