নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর নির্দেশে বিলাসপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিলাসপুর গণি শিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতা কর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিন-উল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চোকদার, সাবেক ছাত্রলীগ নেতা তুহিন হুসাইন, ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনুপম গুহ নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, সাংগঠণিক সম্পাদক আনোয়ার চোকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, কাশেম মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফ হোসেন, ওমর চোকদারসহ আরও অনেকে।
