দোহারে ৮ শতাধিক পরিবার পেলো লায়ন আব্দুস সালামের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছে সমাজসেবক লায়ন আব্দুস সালাম। সোমবার দোহার পৌরসভার নিজ বাড়িতে প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে তিনি এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও’র চাউল ২ কেজি, মুরগী একটা, আলু ৩ কেজি, তেল ১ লিটার, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, লাচ্চা সেমাই ১ কেজি, লাচ্চা সেমাই ১ প্যাকেট, গরম মসলা। এছাড়া শাড়ি ও লুঙ্গী এবং নগদ টাকা দেওয়া হয়। এর আগে রোজার শুরু থেকে ১৪ শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।এসময় লায়ন আব্দুস সালামের সহধর্মিনী সালমা চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *