নিজস্ব প্রতিবেদক : বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন জনাব রোমান মিয়ার অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) ঢাকার দোহার উপজেলার কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোহার-নবাবগঞ্জের ৭’শ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য জনাব সুরুজ আলম সুরুজ, রাজিব শরীফ, বীর মুক্তিযোদ্ধা জনাব আ. হাকিম, শহিদুল ইসলাম, পান্নু চোকদার, আ. রহমান শান্ত, শাহাদাত হোসেন, মো. রাছেল মাহমুদ, আবজাল হোসেন, কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদসহ বিদ্যালয় পরিচালনাপর্ষদ সদস্য ও শিক্ষকবৃন্দ।
