নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) সকালে উপজেলার জয়পাড়ায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দোহার উপজেলা ও পৌরসভা কমিটির আয়োজনে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঈদ উপহার হিসেবে চাউল, ডাল, তেল, সেমাই, চিনি, নুডুলস, বিস্কুট, দুধ ও মুরগী দেওয়া হয়।
সংগঠনটির দোহার উপজেলার সভাপতি শেখ সাগর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। উদ্বোধক ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সরুজ আলম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, সংগঠনটির উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী, সাাংগঠনিক সম্পাদক মো. আকাশ, রায়হান, দপ্তর সম্পাদক আহসান হাবীব, দোহার পৌরসভার সভাপতি শের আলী, সহ-সভাপতি সাব্বির মাদবর, সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, আনিসা আক্তার আশা, উপজেলার সদস্য আসিফ এবং মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান মোড়লসহ সংগঠনটির উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতাকর্মী।
