দোহারে সাংবাদিকদের মাঝে সম্মাননা প্রদান

ঢাকার দোহার উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান করেছে দোহার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে দোহার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সাংবাদিকদের হাতে এ সম্মাননা তুলে দেন। পাশাপাশি দোহার প্রেসক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় দোহার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, অলি আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, সাংবাদিক আবু নাঈম, সুজন খান, সুজন হোসেন, জুবায়ের আহমেদ, নাজনীন শিকদার, কামাল হোসেন, সাইফুল ইসলাম, আয়ান মাহমুদ, শরিফ হোসেন, আল আমিন হোসেন, মাকসুমুল মুকিম, তানজিম ইসলাম, আব্দুর রাহিম, ফয়সাল, দুলাল হোসেনসহ দোহার প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *