আব্দুল রাহিম:ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও শ্রমজীবি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বস্র বিতরণ করা হয়েছে। বুধবার( ০৩ এপ্রিল) সকালে কাঁঠালীঘাটা এলাকায় বাবু মিয়ার নিজ বাড়িতে দরিদ্র ও শ্রমজীবি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাজ সেবক মামুন বাওয়ালীর সঞ্চালনায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো.রোমান মিয়ার নিজস্ব অর্থায়নে ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করেন। বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট একটি সামাজি প্রতিষ্ঠান। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সব সময় অসহায় দরিদ্রের সহযোগিতা দিয়ে থাকেন। শীতকালে শীতবস্ত্র, আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিয়ে মানুষের পাশে দাড়ান। এই ট্রাস্টের সেবা প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান ট্রাস্টের চেয়ারম্যান মো.রোমান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাবু মিয়ার সহধর্মিণী বেগম রোকেয়া,রনি মিয়া, কাঁঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, জাকির হোসেন,সমাজ সেবক ইসমাঈল মাদবর, আইয়ুব বাওয়ালী,শহিদুল ইসলাম শহিদ,রাশেদ খান, সজিব হোসেনসহ আরো অনেকে।
