সাইফুল ইসলামঃ ঢাকার দোহারের চর জয়পাড়া যুব সমাজের আয়োজনে শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেটলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চর জয়পাড়া এলাকায় উৎসবমুখর আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চর জয়পাড়া এলাকার নারী পুরুষ রাত জেগে খেলা উপভোগ করেন।
চর জয়পাড়া সিনিয়র ব্রাদার্স ও চর জয়পাড়া জুনিয়র ব্রাদার্স মুখোমুখি হয়। চর জয়পাড়া সিনিয়র ব্রাদার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১১৭ রান করে। জবাবে চর জয়পাড়া জুনিয়র ব্রাদার্স ৩ উইকেট হারিয়ে ১২ ওভারেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কাজী, সিদ্দিক মোল্লা, নুরু মোল্লা, আব্দুল রাজ্জাক, আব্দুল হাই মিয়া, সিরাজ কাজী সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ আল-আমীন হোসেন।
খেলা শেষে দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিনের জন্মদিন উপলক্ষে সকলকে নিয়ে কেকে কেটে শুভ জন্মদিন উদযাপন করা হয়।
