দোহার ইসলামি যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ মার্চ বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মো.আমির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সহ সভাপতি শামসুল ইসলাম সুইট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হোসাইন, সংখ্যালঘু সম্পাদক মো.কামাল হোসেন মাস্টার, সদস্য মোশারফ হোসেন শামিম ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী,সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ সাকী, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজীজ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. জামাল হোসেন প্রমুখ।

সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে হাফেজ মতিউর রহমানকে সভাপতি ও সুলতান মাহমুদ কে সহ-সভাপতি এবং হাফেজ আল আমিন কে সাধারণ সম্পাদক করে ২০২৩ -২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *