দোহারে স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

সাইফুল ইসলামঃ ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত দোহার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২মার্চ ) সন্ধ্যায় উপজেলার জয়পাড়ায় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাশার চোকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ডা.বোরহান উদ্দীন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার,  জয়পাড়া কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, নব-নির্বাচিত যুগ্ম আহ্বায়ক আনোয়ার চোকদার ও আলমাছ শিকদার, সদস্য – শওকত হোসেন বেপারী, আওলাদ হোসেন রিয়াদ,,সাবিদ রেজা চৌধুরী দূজয়, জাহিদ হোসেন জীবন, ওমর চোকদার,মো. আক্তারুজ্জামান, হুমায়ুন মোল্লা, রাশেদ খান, মো. রাসেল হোসেনসহ নবনির্বাচিত সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিত পর্ব শেষ করে। পরে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের জন্য একত্রে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেষে সংগঠনের উন্নতি সমৃদ্ধ করার লক্ষ্যে দিক নিদের্শনা দেন আগত অতিথিরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *