দোহারে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি

আব্দুর রাহিম: ‘সবাই দেখবে আলো ’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা Organization of Bangladeshi Arizonas (COBA) এর অর্থায়নে এবং ‘দারিদ্র্য দূরীকরণ সংস্থা (DADUS)’ এর তত্ত্বাবধানে পদ্মা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি।

এদিন প্রায় তিনশত রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ৬১ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। যাদেরকে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ ট্রান্সপোর্ট সুবিধাসহ ঢাকায় বাংলাদেশ আই হসপিটালে ছানি অপারেশন এবং লেন্স স্থাপন করা হবে।

এই কর্মসূচীর উদ্দেশ্য হলো দোহার ও শ্রীনগর থানায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা প্রদানের মাধ্যমে তাদের  দৃষ্টিশক্তি পুনরুদ্ধার এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা Charity Organization of Bangladeshi Arizonas (COBA)৷ সংস্থাটি সূচনালগ্ন থেকেই দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা, নারী উদ্যোক্তা তৈরি , সামাজিক সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নকল্পে নানা কর্মসূচী বাস্তবায়নে অর্থায়ন  করে আসছে।
ভবিষ্যতেও সংস্থাটি এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে। এরই ধারাবাহিকতায় পদ্মা সরকারি কলেজ মাঠে উপর্যুক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।

সারাদিনব্যাপী এ কর্মসূচি সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন দাদূসের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডা: এ আর খান যিনি দাদূসের অন্যতম পৃষ্ঠপোষক, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর কে এম ওমর হাসান, ট্রেজারার আবুল বশির খান, বিশিষ্ট চিকিৎসক ও সিমবায়োসিস এর চেয়ারম্যান জনাব ডাক্তার আব্দুর রহমান পাখি, প্লান ইইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা জনাব আখতারুজ্জামান নিপু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী সাগর , দাদূসের সেক্রেটারি জেনারেল জনাব ওবায়দুর রহমান খান, এক্সিকিউটিভ মেম্বার সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইলিয়াছ হোসেন, রোটারী সদস্য জনাব ইউনুস আলী দিপু, মোহাম্মদ ফারুক, প্রভাষক আলমগীর হোসেনসহ দাদূসের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *