এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় শ্রীনগর উপজেলায় কোলাপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলহাজ্ব মমিন আলীর নিজ বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান অরুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।
ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক কামরুজ্জামান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, শ্রমিকদলের সাবেক সভাপতি নাফিস খান, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, বিএনপি নেতা নবরাজ হোসেন,মামুন খান,যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক স্বাধীন,সাবেক সভাপতি এনামুল হক টিপু, সাঃ সম্পাদক মোকসেদুর রহমান, শ্রীনগর কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন টিপু, ছাত্রনেতা মনজিল, মোয়াজ্জেম, সনেট, সাঃ সম্পাদক নাহিদ হোসেন,সাবেক কবির হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
