ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একাধিক মামলার আসামি মো. বিপ্লবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশ। আসামি মো. বিপ্লব উপজেলার নয়ানগর এলাকার আক্কেল আলী চৌকিদারে ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি সন্ত্রাসী মো. বিপ্লবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আশি পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় বাষট্টি হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
