সংবাদকর্মীদের হাতে নববাংলার ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিণে বহুল প্রচারিত সাপ্তাহিক নববাংলা পরিবারের পক্ষ হতে ঈদ উপহার দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে দোহারে বেগম আয়শা শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অত্র পত্রিকার সংবাদ কর্মীদের হাতে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নববাংলা পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন, নববাংলা পত্রিকার সম্পাদক মো. আতাউর রহমান সানী, নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, মো. কামরুল ইসলাম, নূর হোসেন আকন, মো. কামাল হোসেন, শামীম মাহমুদ সবুজ, শাহাদাৎ হোসেন, মো. শাকিব হোসেন, নাজনীন শিকদার, মো. নাজমুল হোসেন প্রমুখ।

ঈদ উপহার হাতে পেয়ে নববাংলার স্টাফ রিপোর্টার মো. কামাল হোসেন নববাংলা’কে ধন্যবাদ দিয়ে বলেন এই সংকটময় মূহূর্তে আমাদের কথা মনে করে ঈদের আগের দিনই ঈদ উপহার দেওয়াতে আমরা আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *