মানিকগঞ্জে নিয়ম বহির্ভূত পশু জবাই করায় জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): চলমান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে মানিকগঞ্জ জেলা প্রশাসক এর নির্দেশনা ও তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মানিকগঞ্জের সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ম বহির্ভূত পশু জবাই,অতিরিক্ত দামে মাংস বিক্রি অপরাধে ৫ কসাইকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৪ই মে) সকাল ৬ টা থেকে অভিযান পরিচালনা করেন-মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান রুমেল। এ অভিযানে সহযোগিতা করেন- মানিকগঞ্জ সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.মো.আবুল কালাম আজাদ,উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা অতনু রায়,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশারফ হোসেন ও মানিকগঞ্জ ব্যাটালিয়ান আনসার সদস্য।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলা বিভিন্ন এলাকায় পশু জবাইর পূর্বে প্রানী সম্পদ অফিস হতে উপযোগিতার প্রত্যয়নপত্রসহ জবাইকৃত পশুর গায়ে সীলমোহর নেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা মানছে না। ঈদে বেশি লাভের আশায় সারা বছর ৫শত ৫০ টাকা কেজি গরুর মাংশ,বিক্রি করছে ৬শত এবং ৭শত টাকার খাশির মাংস ৮ শত টাকা বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে কিছু মুনাফাখোর মৌসুমি কসাই। যার জন্য হিজুলি এলাকার সামচু গোস্ত বিতানকে দন্ডবিধি-৪৫ ধারায়-৫শত টাকা,বান্দুটিয়া মতি গোস্ত ভান্ডার (৩৮-৪০)ধারায় ৪ হাজার টাকা,রাজিবপুর মনোয়ার গোস্ত ভান্ডারকে ৩৮ ধারায় ১ হাজার টাকা,কাটিগ্রাম রিপন পোল্ট্রি হাউজকে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে কসাইদের সর্তক করা হয়েছে অতিরিক্ত মুনাফা না করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *