নবাবগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আরও সাতজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যানসহ একদিনে আরও সাতজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)  ডা.  হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার সকালে পাওয়া পরীক্ষার ফলাফলে তারা ওই সাত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

আক্রান্তদের তিনজন উপজেলার কলাকোপা, দুইজন বান্দুরা, একজন নয়নশ্রী ও একজন যন্ত্রাইল ইউনিয়নের বাসিন্দা।

ডা. অনুপ জানান, নতুন আক্রান্তরা ওই চার ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও একজন পুরাতন রোগী রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি  ফিরেছেন  আটজন।

নতুন আক্রান্তদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যানের বয়স সত্তরউর্দ্ধো। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাকিদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সাবেক চেয়ারম্যানের বাড়িতে দুইদিন আগে এক ভাড়াটিয়া আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে তার বাড়ি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সংক্রমনের ঝুঁকি এড়াতে  আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে  থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *