দোহারে নববাংলা’র পক্ষ থেকে হকারদের ঈদ উপহার প্রদান

ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার জনপ্রিয় সাপ্তাহিক নববাংলার পক্ষ থেকে হকারদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। রোববার সকালে নববাংলা’র অফিসে দোহারে কর্মরত পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার প্রদান করেন পত্রিকার সম্পাদক।

ঈদ উপহার হাতে পেয়ে সুতারপাড়া এলাকার পত্রিকা বিক্রয় প্রতিনিধি মো. মনির হোসেন নববাংলা’কে ধন্যবাদ দিয়ে বলেন এই সংকটময় মূহুর্তে আমাদের কথা মনে করে ঈদের আগের দিনই ঈদ উপহার দেওয়াতে আমরা আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নববাংলা পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন, নববাংলা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানী, নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, মো. কামরুল ইসলাম, নূর হোসেন আকন, মো. কামাল হোসেন, শামীম মাহমুদ সবুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *