দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ট্রাফিক সচেতনতা র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে ট্রাফিক সচেতনা র‌্যালি করেছে ঢাকার দোহার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দোহার থানা চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোহার থানায় শেষ হয়।
এসময় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল চালকদের উদেশ্যে বলেন, সাবধানে গাড়ি চালান। কারণ আমরা গাড়ি চালানোর সময় খুবই অস্থির ও অমনোযোগী থাকি। আর এর কারণেই দুর্ঘটনা ঘটে থাকে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে অবশ্যই কিছু বিষয়ে সচেতন হতে হবে। রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং না করা ও যত্রতত্র রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকা। বেপেরোয়া গতিতে গাড়ি না চালানো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ড্রাইভিং লাইসেন্স গাড়ী চালানোর সময়ে অবশ্যই সাথে রাখতে হবে। এসব মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রকিবুল ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *