সিংগাইরে মোটর সাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত : সাড়ে ৩ লাখ টাকায় মিমাংসা

সিংগাইর প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক  মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল চালককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে মিমাংসা করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (২১ অক্টোবর) হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রীজ এলাকায়।

স্থানীয়রা জানায়, উপজেলার ধল্লা ইউনিয়নের গান্ধারদিয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে গার্মেন্টস  শ্রমিক মো. সেলিম হোসেন (২৫)। সে বিকেল ৫ টায় গামের্ন্টস ছুটি শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেদুলিয়া ডাবল ব্রীজের স্ট্যান্ডে নেমে রাস্তা পাড় হওয়ার সময় সিংগাইরগামী একটি মোটর সাইকেল পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সেলিম ছিটকে রাস্তার খাদে পড়ে যায়। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের তেুুঁলঝোড়া মোড়ে স্ট্যান্ডার্ড হাসপাতালে নেয়। আর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারকে রাতেই সাড়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে রফাদফা করে মিমাংশা হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে সিংগাইর থানায় কোনো মামলা হয়নি।

এ ব্যাপারে ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া টাকা লেনদেনের কথা অস্বীকার করে বলেন আমি বিচারে ছিলাম। কোনো পক্ষের দাবী দাওয়া নেই যার জন্য মামলা হয়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই থানায় কেউ অভিযোগ করতে আসেনি।
মোটরসাইকেল চালক  একই ইউনিয়নের ফোর্ডনগর এলাকার আইয়ুব শেখের ছেলে মো. রনি (২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *