নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিকী ওয়ার্ড সম্মেলন

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার খানেপুর বাজারে নয়নশ্রী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম।

সম্মেলনে ৫নং ওয়ার্ডে মো. সোহেলকে সভাপতি এবং জনিকে সাধারণ সম্পাদক এবং ৬নং ওয়ার্ডে মো. রাসেলকে সভাপতি এবং আলহাদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ আলী শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা জেলা দক্ষিণ  কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার মন্ডল,  আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ বেপারী, মিজানুর রহমান, মাসুদ মোল্লা, জাহাঙ্গীর বিশ্বাস, লিটন শিকদার, পান্নু মিয়া, আলমগীর মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন তাতীলীগের যুগ্না-আহব্বায়ক মো. আইনদ্দিন, যুবলীগ নেতা সোহরাব হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজল আহমেদ, মহিলা নেত্রী সাথী আক্তার রুবি, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *