নবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবসে সচেতনতা ‌র‍্যালি

নাজমুল হোসেন : মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা ‌ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নবাবগঞ্জ থানা ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পথ সভা করা হয়।

এসময় বক্তারা বলেন, আপনি যদি নিজে সচেতন না হন, কেউ আপনাকে সচেতন করতে পারবে না। মনে রাখবেন একটি দুর্ঘটনা আপনার পরিবারের  সারা জীবনের কান্না।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *