তানজিম ইসলাম : ঢাকার দোহার উপজেলায় জনসমাগম রুখতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে দোহার উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় এক দোকানীকে এবং রাস্তায় অযথা ঘোরাফেরা করায় দুই মোটর সাইকেল আরোহীকে মোট ৯’শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, জনসমাগম রুখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমাদের এ অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার থানার এসআই জুয়েল হোসেন প্রমুখ।
