নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শোল্লা এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত থেকে চাল, ডাল ও তেলসহ খাবার সামগ্রী বিতরণ করেন।
এমন দূর্যোগ সময়ে দরিদ্র পরিবার এসব ত্রাণ পেয়ে তাদের মুখে হাঁসি দেখা গেছে। নির্মল রঞ্জন গুহ জানিয়েছেন, স্বোচ্ছাসেবক লীগের উদ্যোগে দোহার-নবাবগঞ্জে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
