কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমান প্রতিরোধে উপজেলা প্রশাসন সেনা বাহিনীকে সাথে নিয়ে মাঠ পর্যায়ে বিরামহীন অভিযান চালিয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীনের নেতৃত্বে শুক্রবার(৩এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন জানান, তারা সেনা বাহিনী ও পুলিশকে সাথে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা, তেঘরিয়া,কোন্ডা, আগানগর,কদমতলী,চুনকুটিয়া চৌরাস্তা,কালিগঞ্জ বাজার,দোলেশ্বর,পানগাও ও হাসনাবাদ বাজারসহ অন্যান্য এলাকায় জনসচেতনতামুলক অভিযান চালিয়েছেন। এসময় বাজার ও রাস্তায় চলাচলকারী জনসাধারণকে সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়া হয়। জুমার নামাজে সতর্কতাসহ এলাকাবাসীদেরকে করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে ঘরে থাকার জন্য তাদেরকে সতর্ক করা হয়। এছাড়া বিকেল ৫ টার পর থেকে শুধু ঔষধের দোকান ছাড়া সকলধরণের দোকান পাট, বিপনী বিতান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
