দোহারে চালসহ‌ টি‌সি‌বির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল রাহিম:  ঢাকার দোহা‌র উপজেলায় না‌রিশা ইউ‌নিয়‌নের ২৩০৯‌টি প‌রিবা‌রের মাঝে চালসহ‌ টি‌সি‌বির পণ‌্য বিক্রয় কার্যক্রম উ‌দ্বোধন করা হয়েছে।  রবিবার (২৪ ডিসেম্বর) সকালে  না‌রিশা উচ্চ বিদ‌্যাল‌য়ের মাঠে এ টি‌সি‌বির পণ‌্য বিক্রয় কার্যক্রম উ‌দ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. আলমগীর হোসেন বলেন, বিগত দিনগুলোতে নারিশা ইউনিয়ন পরিষদ জনগণের সেবা দিয়ে আসছে। খাদ্য,বস্ত্র যখন যে সুবিধা গুলো আসবে সঠিক ভাবে মানুষের মাঝে বন্টন করে। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে  প্রতিটি ইউনিয়নে মনিটরিং করি যেন এ সকল সুবিধাগুলো জনগণের মাঝে সঠিক ভাবে বন্টন করা হয়। আজকে আওয়ামী লীগ সরকার আছে বলে জনগণ এত সেবা পাচ্ছে। দোহার-নবাবগঞ্জের সংসদ সালমান এফ রহমানের মতো একজন আদর্শবান এমপি আছে বলেই এসব সম্ভব হয়েছে। আমরা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আমরা সালমান এফ রহমানকে সংসদ সদস্য বানাবো।  তাহলেই আমাদের দোহার-নবাবগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

 অনুষ্ঠানে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটি সদস্য  জয়নাল আবেদীন, দোহার উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মহসিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা  সম্পাদক মনজু মোল্লা,  নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু , সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, নারিশা ইউপি সদস্য কামাল হোসেন ডিপ্টি,  সিরাজুল ইসলাম, জুয়েল মোরল,মেহেদী ফারুকসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *