নবাবগঞ্জে অবরোধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পিকেটিং

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ডামি নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলনের সফল ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও গাছ ফেলে পুড়িয়ে অগ্নিসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মিরা। ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। গতকাল রবিবাব সকালে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের টিকরপুর থেকে খারশুল ব্রিজ পর্যন্ত তাঁরা এ বিক্ষোভ মিছিল করে গাছ ফেলে তা পুড়িয়ে আগুন জ¦ালিয়ে এ কর্মসূচি পালন করেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং এ আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মামুন আর রশিদ সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও সকালে দোহারে মহিলা নেত্রী শামীমা রাহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *