দোহারে গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের গ্র‍্যান্ড ফিনালে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর “গ্র‍্যান্ড ফিনালে” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শিলাকোঠা পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় শিলাকোঠা রাইজিং স্টার শিলাকোঠা ইয়াং বয়েজকে ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল বিজয়ী দলের মাহিম ও টুর্নামেন্ট সেরা পরাজিত দলের শফিকুল ইসলাম। কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো. আলমগীর হোসেন।

ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষাক নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিম বেপারী, মো. মনির হোসেন ভূইয়া, মো. রানা ভূইয়া, এস. এম বিপ্লব,। সার্বিক সহযোগিতা করেন লীগ কমিটির সভাপতি মোল্লা মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক দাউদ আহমেদ পাভেল, শিব্বির আহমেদ মল্লিক, এটিম ফেরদৌস, জসিম বেপারী, আদনান দোহারী, রেজাউল হক, আবু নাঈম দোহারী, ইউসুফ মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *