লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের চরগুলগুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে শরীফ হোসেন ফালান মিয়া (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য তিনজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা মিডফোর্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরীফুল হোসেন ফালান মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি চরগুলগুলিয়া গ্রমের আব্দুল মালেকের ছেলে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরগুলগুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সঙ্গে একই এলাকার সাহাজামালের সংঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে শরীফ হেসেন ফালান মিয়াসহ ৫ জন আহত হয়। এর মধ্যে টেঁটাবিদ্ধ শরীফু হোসে ফালান মিয়াকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীফ হোসেন ফালান পেশায় একজন রাজ মিস্ত্রি । এছাড়া অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি, এ. কে. এম. মিজানুল হক বলেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
