নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মতিউর রহমান। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল লিটন, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জালাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ, জাকির হোসেন, দুর্জয় মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।
