নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ৩ মাদকসেবীকে আটক করা ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের ফুলতলা ফাড়ির এসআই নান্টু কৃষ্ণ মজুমদার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মাধবপুর থেকে তাদেরকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বীর আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এই সময় দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ধারার ১ উপধারার ২১ ক্রমিক অনুসারে তাদেরকে শাস্তি দেয়া হয়। এই সময় তিনি আরও বলেন, দোহার উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক কৃত দুই জনের বাড়ি নবাবগঞ্জ ও একজনের বাড়ি দোহারে। নবাবগঞ্জ থেকে তারা মাদক সেবনের উদ্দেশ্যে দোহারে এসেছিল বলে আদালতের কাছে স্বীকারোক্তি প্রদান করে।
