নবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ফুলমালা বাড়ৈ (৩৫) ও করোনা উপসর্গ নিয়ে সাবিত্রী (৭৫) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফুলমালা বাড়ৈ রাজধানীর মোহাম্মপুর কেআর মেডিকেল হাসপাতালে ও সাবিত্রী নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়। মৃত ফুলমালা বাড়ৈ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের নবগ্রাম এলাকার বাসিন্দা এবং সাবিত্রী একই ইউনিয়নের হরিষকুল গ্রামের বাসিন্দা।
বুধবার (১১আগস্ট) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
নবাবগঞ্জ উপজেলা সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপুু বলেন, ফুলমালা বাড়ৈ করোনায় আক্রান্ত হয়ে ও সাবিত্রী উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার রাতেই দুই জনের মরদেহ সৎকার সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *