দাওয়াতি মাস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে দাওয়াতি মাস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার মোটরসাইকেল র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দোহারের সরকারি পদ্মা কলেজ থেকে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট পর্যন্ত এ মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।  প্রায় দুই শতাধিক মোটরসাইকেল রেলিতে অংশ গ্রহণ করেন। র‍্যালিতে নেতৃত্ব দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক সভাপতি কামাল হোসেন মাস্টার, সেক্রেটারি  হাফেজ  মো. রুহুল আমিন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্য মিরাজ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি আমজাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি রাহাত আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *