শ্রীনগরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১০ কিশোর

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার হিসেবে নগদ টাকা, পাঞ্জাবী,পায়জামা জিতে নিয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১০ কিশোর।

 শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন উদ্যোগে পশ্চিম দেউলভোগ বড়বাড়ী জামে মসজিদে তাদের এ পুরস্কার দেয়া হয়।

জানা যায়, বেশকিছু পূর্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ঘোষণা দিয়েছিলেন যে, পশ্চিম দেউলভোগ বড়বাড়ী জামে মসজিদ এলাকার কোন কিশোর যদি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাকে পুরস্কার দেয়া হবে।

সে ঘোষণায়  উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত নামাজ পড়ে এমন ১০ কিশোরের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আরও অনেকেই প্রতিযোগিতায় অংশ নেয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ ইয়াছিন মুন্সী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি(তদন্ত) আজাদ রহমান। আরো উপস্থিত ছিলেন,বড়বাড়ী জামে মসজিদের ইমাম মুফতি মনির হোসাইন সালেকী,উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসাইন জেমস,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল,সাবেক সাংগঠনিক সম্পাদক তানবির সোবাহান, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন হোসেন,সিনিয়র সহ -সভাপতি রোমান হোসাইন,ছাত্রদল নেতা নাহিদ মোড়ল, মুরাদ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *