দক্ষিণ কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরন

স্টাফ রিপোর্টার : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে গরীব ও অসহায় ১৫’শ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ মে) দুপুরে পূর্ব আগানগর জেলা পরিষদ মসজিদ মার্কেটে দক্ষিণ কেরানীগঞ্জ ইসলামী আন্দোলনের অফিস থেকে আগানগর ইউনিয়নের শতাধিক গরীব ও অসহায় মানুষেদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা বিল্লাল হোসেন, থানা ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মো. মিরাজ হোসেন, অর্থ সম্পাদক জয়নুল আবেদীন, আগানগর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপিত হাজী হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, থানা যুব আন্দোলনের সভাপতি আলহাজ্ব উজ্জল শেখ, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও ইসলামী ছাত্র আন্দোলনের থানার সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

এর আগে শুভাঢ্যা, জিনজিরা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নেও গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান বলেন, যতদিন এই করোনা মহামারী থাকবে ততদিন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষকে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *