মানিকগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত-৬

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এক নারী চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ১ জন, ঘিওরে ২ জন, সাটুরিয়ায় ২ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের চিকিৎসক ১ জন। বর্তমানে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন। বৃহস্পতিবার (১৪ই মে) বিকেল ৩ টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তের মধ্যে সিংগাইর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের এক নারী চিকিৎসক রয়েছে। সে তার ঢাকাস্থ বাসায় আইসোলেশনে আছে। আর ৩টি উপজেলায় ৫ জন আক্রান্ত হয়েছে। তারাও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছে এবং তাদের বাড়ি লকডাউন করা হবে। আক্রান্তদের সংস্পর্শে যারা ছিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
তিনি আরও বলেন-গত ২৪ ঘন্টায় ৫৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১১৭৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ১১১৩ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।এ জেলা মোট আক্রান্ত ৩১ জনের মধ্যে ১২ জন সুস্থ্য হয়েছেন। ও অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশন আছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *