দোহারে ঝনকি হাজী মনসুর দরানী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঝনকি গ্রামের ২৭০ জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা হিসাবে বিতরন করেছেন হাজী মনসুর দরানী ফাউন্ডেশনের পরিচালক ফারিহা দরানী।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানীর প্রয়াত বাবা হাজী মনসুর দরানী ফাউন্ডেশনের নামে পরিচালক ফারিহা দরানীর সভাপতিত্বে ঝনকি গ্রামে এই খাদ্য সহায়তা বিতরন করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক ও নারিশা ইউপি চেয়ারম্যানের একমাত্র কন্যা মোসা. ফারিহা দরানী জানান, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দেশের এই ক্লান্তিলগ্নে দরিদ্র ও কমর্হীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নিশ্চিত করতে এই কার্ষক্রম নেওয়া হয়েছে। খাদ্য সহায়তা বিতরণে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করা গেল। প্রয়োজনে অটোরিকশাযোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *